আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী ম্যাচের পর গোলরক্ষক হুয়ান মুসোর জার্সিতে মজার এক বার্তা লিখে দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। মেসির স্বাক্ষর করা সেই জার্সি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মুসো।মেসির স্বাক্ষর করা জার্সির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মুসো। সেখানে আর্জেন্টাইন অধিনায়ক লিখেছেন, ‘হুয়ানের জন্য অনেক ভালোবাসা। তোমার বিপক্ষে গোল করা আর তোমাকে রেগে যেতে দেখাটা খুব মিস করব।’মেসির এমন মজার বার্তার জবাবে ৩২ বছর বয়সী গোলরক্ষক লিখেছেন, ‘চিরকৃতজ্ঞ।’সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দেখ...