আনোয়ার হোসেনের বয়স
৬২ বছর। হালদা নদী ঘিরে তার জীবন-জীবিকা ছোটবেলা থেকে, অর্ধশতাব্দীকালের। সারা বছর
আজিমের ঘাট এলাকায় খেয়া পারাপার করেন। আর চৈত্র মাস থেকে নদীপানে চেয়ে থাকেন ডিমের
আশায়। এ অপেক্ষা কখনো কখনো জ্যৈষ্ঠ মাস পার হয়ে যায়। এবার বাড়েনি। বৈশাখী পূর্ণিমার
জো-তে হালদার মা মাছ ডিম ছেড়েছে। এতে দারু...