ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও উপসর্গে মোট ৫৮ শিশুর মৃত্যু হলো।মৃত শিশুদের মধ্যে ২ জন মেয়ে ও ২ জন ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ডা. গোলাম মাওলা। হাসপাতালের সহকারী পরিচালক মাইনুদ্দিন বলেছেন, শিশুদের মৃত্যুর কারণ তদন্ত করে দেখার জন্য একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের প্রতিবেদন দাখিল...