বেশ কয়েক বছর আগের কথা। রাঙামাটির রাঙিপাড়া গিয়েছি হাতি দেখতে। সেখানে সাময়িক আস্তানা গেড়েছে বুনো হাতির একটি দল। কাছেই মানুষের বসতি। সেখানে মানুষ-হাতি রীতিমতো মুখোমুখি অবস্থা। এ সময় শুনলাম এক অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ করে বড় একটি হাতির সামনে পড়ে গিয়েছিল বছর পাঁচেকের এক অবুঝ শিশু। কাছেই থাকা ওর মা ভেবেছিলেন, ছেলেকে মনে হয় আর জীবিত পাবেন না। কিন্তু বিশাল দেহের অধিকারী প্রাণীটি অত্যন্ত আলতো করে শুঁড় দিয়ে শিশুটিকে অত্যন্ত আলতো করে শুঁড় দিয়ে শিশুটিকে পথ থেকে সরিয়ে দিল শুধু। অসীম শক্তির সেই আলতো স্প...