হরমুজ প্রণালির দক্ষিণে নৌমাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ও আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। একই এলাকায় যুক্তরাষ্ট্রের একটি ‘গুপ্তচর ও প্রতারণামূলক’ ড্রোন আটক করার দাবিও করেছে বাহিনীটি।বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল তিনটি তেল ট্যাংকার। এ সময় নৌমাইনে আঘাত লেগে জাহাজগুলোতে বিস্ফোরণ ও আগুন ধরে যায়।আইআরজিসির দাবি, ট্যা...