খুলনার কয়রা উপজেলা ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেন মহেশ্বরীপুর ইউনিয়নের শাহনাজ নামে এক নারী। যাচাই-বাছাইয়ের পর বয়স বেশিজনিত কারণ দেখিয়ে আবেদনটি বাতিল করা হয়। পরবর্তীতে প্রকাশিত ফলাফলে তথ্য সংগ্রহকারী হিসেবে তাকে নির্বাচিত করা হয়। একই কারণ দেখিয়ে আবেদন বাতিল করা হয় মহারাজপুর ইউনিয়নের নিগার সুলতানা নামের এক নারীর। তাকেও পরবর্তীতে তথ্য সংগ্রহকারী হিসেবে নির্বাচিত করা হয়েছে।এ ছাড়া আবেদনের সময়সীমায় কৃত্রিম সংকট তৈরি, প্রাথমিক যাচাই-বাছাইয়ে তুচ্ছ কারণে বাদ দেওয়া, রাত তিনটা পর্যন...