আর কোনো বাহিনী থাকছে না র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নামে। র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন বিশেষায়িত ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার এ-সংক্রান্ত আইনের প্রজ্ঞাপন গেজেটে প্রকাশের পর বুধবার থেকে নতুন নামে কার্যক্রম পরিচালনা করছে ইউনিটটি। র্যাবের ওয়েবসাইটেও নাম বদলে এসআরবি লেখা হয়েছে। নাম ও আইনি কাঠামোয় পরিবর্তন এলেও র্যাবের জনবল, সম্পদ, তহবিল, দায়, চুক্তি ও নথিপত্র এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে আইনে।এসআরবি আই...