স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নিতে নারীদের উৎসাহিত করতে রাজধানীর এভারকেয়ার হসপিটাল ঢাকায় বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ সোমবার বসুন্ধরায় অবস্থিত হাসপাতালটিতে স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাসপাতালের নারী কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে স্তন ক্যানসারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।এভারকেয়ার হসপিটাল ঢ...