নেত্রকোনার বারহাট্টার উজানগাঁও মনাষ আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠন ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের দাবি, শিক্ষাগত যোগ্যতা যাচাই ছাড়াই পরিচালনা কমিটির তালিকা পাঠানো হয়েছে অনুমোদনের জন্য।স্থানীয় কয়েক অভিভাবকের অভিযোগ, পরিচালনা কমিটির জন্য নামের তালিকা গোপনে বোর্ডে পাঠিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক সেলিম। সভাপতি পদে তিনি পাঠিয়েছেন আনোয়ার হোসেনের নাম। বিধি অনুযায়ী, সভাপতি পদে মনোনীত ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান উল্লেখ করা হলেও আনোয়ার ২০০৫ সালে আলিয়া...