ইয়েমেনে হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ছে। এর মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ও প্রধান প্রতিরক্ষা কর্মকর্তা ফিল্ড মার্শাল আসিম মুনির কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে। একই রাতে আরাঘচি কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও।ঘটনাটি গুরুত্বপূর্ণ। কারণ, সৌদি আরবের সঙ্গে সরাসরি সামরিক সম্পর্ক রয়েছে পাকিস্তানের। আবার ইরানের সঙ্গেও সীমান্ত ও কূটনৈতিক সম্পর্ক ধরে রাখতে হয় ইসলামাবাদকে। তাই প্রশ্ন উঠছে, পাকিস্তান কি সৌদি আরবের পাশে দাঁড়িয়ে সামর...