সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে ‘এই পাপের লাশ দেশে আসুক, চাই না’ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। তিনি বলেছেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি আলোচনা করতে গিয়ে আবেগের বশে মন্তব্যটি করেছিলেন। কারও অনুভূতিতে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না।আজ সোমবার বিকাল ৫টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নে একটি পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিন...