২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে ৩-২ গোলে নাটকীয় হারের কয়েকদিন পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সেনেগালের অধিনায়ক সাদিও মানে।সেনেগালের সংবাদমাধ্যম লে কোটিদিয়েনে প্রকাশিত এক বিবৃতিতে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, জাতীয় দলের হয়ে তার পথচলার ইতি টানছেন তিনি। বিদায়ী বার্তায় মানে বলেন, ‘জেনে রাখুন, এই পতাকার জন্য আমি সবকিছুই উৎসর্গ করেছি। নিজের সেরাটা উজাড় করে দিয়েছি এবং দেশের জন্য সবসময় সর্বোচ্চ লড়াই করেছি।‘ ২০২১ আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জয়ের অন্যতম নায়ক মানে ক্লাব ক্যারি...