সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ আদেশ দেন। পাশাপাশি তাকে দুইদিন জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল জানিয়েছে, মোজাফফর হোসেন সেনা হেফাজতে থাকবেন। তবে জ...