পাখির গান শুনলে
অনেক সময় মনে হয়, যেন কোনো অদৃশ্য সুরকার নিজের মতো করে সুর বুনে চলেছেন। সে সুরের
মধ্যেই লুকিয়ে রয়েছে মানুষের কথা বলা ও গান গাওয়ার সঙ্গে অদ্ভুত কিছু মিল। শুধু সুরের
মাধুর্য নয়, শব্দ সাজানোর ছন্দেও মানুষের সঙ্গে পাখিদের মিল রয়েছে। সম্প্রতি এক গবেষণায়
এমনই চমকপ্রদ তথ্য সামনে এসেছে। গবেষকরা বলছেন, মানুষের কথাবার্তা ও গানের যে কয়েকটি
সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, পাখির কণ্ঠেও তার প্রতিফলন দেখা যায়।
গত ১ নভেম্বর
‘দ্য কনভারসেশন’-এ প্রকাশিত একটি নিবন্ধে এই গবেষণার বিস্তারিত জানিয়েছেন...