বাংলাদেশি চলচ্চিত্রের কালজয়ী অভিনেত্রী সুচন্দার জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে তিনি জন্ম নেন। ১৯৬৬ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘কাগজের নৌকা’র মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক। ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘নয়নতারা’, ‘জীবন থেকে নেয়া’সহ বহু চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। পরিচালনা করেছেন ‘হাজার বছর ধরে’। তার জন্মদিন উপলক্ষে তৈরি হয়েছে বিশেষ টেলিভিশন অনুষ্ঠান ‘কালজয়ী সুচন্দা’। অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন আবদুর রহমান। একান্ত আলাপচারিতায় উঠে এসেছে সুচন্দার চলচ্চিত্রে আগমন, পরিচালক হয়ে ওঠা, কিংবদন্তি চলচ...