ভোর ৫টা, সুনামগঞ্জের নিয়ামতপুর ঘাটের
চারপাশে নীরবতা। হাউজবোটের ইঞ্জিনের গুঞ্জনে ধীরে ধীরে জেগে উঠছে হাওর। জল কেটে সামনে
এগিয়ে যাচ্ছে একটি হাউজবোট। গলুইয়ে বড় করে লেখা— ‘বোরাক’। তরীর সঙ্গে যেন এগিয়ে যাচ্ছে
পাঁচ তরুণের কয়েক বছরের স্বপ্নও। চারটি কক্ষ ও একটি লবি মিলিয়ে একসঙ্গে থাকতে পারেন
১৫ জন। আছে খোলা ছাদ, হাওরের জল আর প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ। তবে এসবের চেয়েও
বড় হলো, এর পেছনে থাকা পাঁচ তরুণের গল্প।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি)
পাঁচ শিক্ষার্থীর উদ্যোগে তৈরি হয়েছে ‘বোরাক’। পুঁজি ছিল স...