দ্রুত বর্ধনশীল নগরগুলোতে নিরাপদ বাসস্থান নিশ্চিতের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী।তিনি বলেছেন, দ্রুত বর্ধনশীল নগরগুলোতে নিরাপদ বাসস্থান নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করাই বর্তমান সময়ের প্রধান চ্যালেঞ্জ। প্রতিটি নাগরিকের সর্বজনীন বাসস্থানের সুযোগ সৃষ্টি ও আধুনিক নগর সুবিধার প্রসারে সরকার বদ্ধপরিকর।আজ সোমবার সিলেটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত...