দুর্নীতি, কর ফাঁকি,
মানি লন্ডারিং, অনিয়ম কিংবা ঋণখেলাপির সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে সর্বোচ্চ কর প্রদানকারী
হলেও সেরা করদাতা সম্মাননার তালিকা থেকে বাদ পড়তে হবে। এমনকি দুর্নীতি দমন কমিশন (দুদক),
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ
বা অন্য কোনো সরকারি সংস্থার তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলেও করদাতাকে এই সম্মাননার
জন্য বিবেচনা করা হবে না।
নতুন নীতিমালা অনুযায়ী, বেশি কর পরিশোধের পরিবর্তে
করদাতার স্বচ্ছতা, নিয়মিত কর পরিপালন এবং আর্থিক শৃঙ্খ...