ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের গোপন তৎপরতার নতুন তথ্য সামনে এসেছে। সিআইএপ্রধান জন র্যাটক্লিফের গোপন মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছে অ্যাক্সিওস। যুদ্ধের শান্তি আলোচনা ফের শুরু করার সম্ভাবনাও ওই সফরে আলোচনা হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।২৫ আগস্ট গোপনে মস্কো সফরে যান র্যাটক্লিফ। পরদিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, দ...