নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।আজ বুধবার বিকেলে কাঁচপুর বাস টার্মিনাল কাজ পরিদর্শনের এসে এ কথা বলেন।তিনি বলেন, টার্মিনালের কাজ দ্রুত শেষ করে পর্যায়ক্রমে বিভিন্ন রুটের বাস কাঁচপুরে আনার চেষ্টা করা হবে। খুব অল্প সময়ের মধ্যে কিছু কিছু রুটের বাস ঢোকানোর চেষ্টা করা হবে।
তিনি আরো বলেন, গুলিস্তানের বাস টার্মিনালটি বুড়িগঙ্গার ওপারে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে...