আশির
দশকের শুরুর কথা। ১৯৮২ কি
১৯৮৩ সাল। আমাদের বাড়ি
নোয়াখালীর মাইজদী শহরের এক গ্রামে— শহর
থেকে মাত্র কিলোমিটার তিনেক দূরে। তবে তখন আধুনিকা
ছিল বহুদূরে। রাস্তা ছিল কাঁচা। বসতি
ছিল কম। চারপাশ ঘন
গাছপালায় ঘেরা, দিনেও যেখানে ছায়া ঘনিয়ে থাকত, আর রাত নামলে
তো কথাই নেই। গা
ছমছমে নিস্তব্ধতা নেমে আসত চারদিকে।
আমাদের বাড়িটা তখন ছিল টিনের।
ঘটনাটি
আমার মায়ের। আম্মা বরাবরই প্রচণ্ড সাহসী মানুষ। সেই তরুণী বয়সে
তার তেজ ও সাহস
ছিল দেখার মতো।
এক রাতের ঘটনা। চতুর্দিক নিঝুম, শুধু ঝিঁঝি পোকার...