পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে এশিয়ান গেমসের ব্রোঞ্জপদক হাতছাড়া হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম বাংলাদেশের নারী ক্রিকেটারদের দেশে ফিরতে হচ্ছে শূন্য হাতে। এর কিছুদিন আগে আরব আমিরাতে এশিয়া কাপেও ভালো খেলেনি দল। জোড়া ব্যর্থতার স্বাভাবিকভাবেই দলের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ব্যর্থতার শলুক সন্ধানে হয়তো কাঠগড়ায় দাঁড় করানো হবে দলের কোচকেও। তার আগেই অভিজ্ঞ কোচ সারওয়ার ইমরান দলের ব্যর্থতার ব্যাখ্যায় বোমা ফাটালেন। তুললেন, টুর্নামেন্ট চলাকালে কোচ-অধিনায়ককে সর...