বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি মালবাহী কামরা লাইনচ্যুত হয়েছে। এতে সান্তাহার জংশন স্টেশন দিয়ে সবধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে সান্তাহার শহরের একমাত্র রেলক্রসিংয়ে ট্রেন আটকে থাকায় যান চলাচলও বন্ধ রয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার শহরের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সান্তাহার স্টেশনের সুইচ কেবিন সূত্রে জানা গেছে, প্রায় সাত ঘণ্টা বিলম্বে ৭৯৮ নম্বর নিম্নগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রে...