টানা অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের সাতটি জেলায় নেমে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৫৮টি উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন বন্যার পানিতে ভাসছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় দেশজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে কক্সবাজারেই স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা মিলে মারা গেছেন ২৮ জন। এ ছাড়া বিভিন্ন জেলায় আহত হয়েছেন অন্তত ৩৯ জন।গত এ...