অবশেষে সব বাধা পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সাতলুজ’। তিন বছর ধরে ভারতীয় সেন্সর বোর্ডের সাথে আইনি লড়াই চালানোর পর, গত ৩ জুলাই কোনো রকম কাটছাঁট ছাড়াই ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’-এ মুক্তি পেয়েছে এই সিনেমাটি।পাঞ্জাবের বিখ্যাত মানবাধিকার কর্মী জসবন্ত সিং খালরার সত্য জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই ছবি। আর এই চরিত্রে অভিনয় করতে গিয়ে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন দিলজিৎ যে, শুটিং শেষে নিজেকে সামলাতে তাকে কাজ থেকে বিরতি ন...