হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে মাটির নিচে পুঁতে রাখা ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। এ নিয়ে সংরক্ষিত এই বনাঞ্চলে নবমবারের মতো অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল।আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হবিগঞ্জের চুনারুঘাটের বনাঞ্চলের মাটির নিচে এসব অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রেখেছিল অপরাধীরা। জায়গাটি বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে। ভোরে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। ত...