Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাতছড়ির জঙ্গলে মিলল মাটিতে পুঁতে রাখা অস্ত্র

  • এ নিয়ে সংরক্ষিত এই বনাঞ্চলে নবমবারের মতো অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল
হবিগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৪:৩৭
সাতছড়ির জঙ্গলে মিলল মাটিতে পুঁতে রাখা অস্ত্র

সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। সংগৃহীত ছবি

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে মাটির নিচে পুঁতে রাখা ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। এ নিয়ে সংরক্ষিত এই বনাঞ্চলে নবমবারের মতো অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল।

আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হবিগঞ্জের চুনারুঘাটের বনাঞ্চলের মাটির নিচে এসব অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রেখেছিল অপরাধীরা। জায়গাটি বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে। ভোরে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। তবে অস্ত্রগুলো কারা সেখানে মজুত করেছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন

সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

০৯ আগস্ট ২০২৬


বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানিয়েছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে অপরাধীরা এসব অস্ত্র সেখানে মজুত করেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে অস্ত্রগুলোর সন্ধান পাওয়া গেল এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো স্পষ্ট নয়।

সাতছড়ি বনাঞ্চলে অস্ত্র উদ্ধারের ঘটনা নতুন নয়। ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে র‌্যাব, অ্যান্টি টেররিজম ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আট দফা অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এসব অভিযানে কামানবিধ্বংসী রকেট, রকেট চার্জার, রকেট লঞ্চার, মেশিনগান, এসএলআর, অটোরাইফেল, এসএমজি, এলএমজি, থ্রি-নট-থ্রি রাইফেল, বিভিন্ন ধরনের ম্যাগাজিন ও গুলি, মেশিনগানের খালি ব্যারেল, অ্যান্টি-ট্যাংক রকেট, রকেট লঞ্চারের শেল, রাবার বুলেট, বেল্ট, উচ্চক্ষমতাসম্পন্ন রেডিওসহ বিস্ফোরক উদ্ধার করা হয়।

সংরক্ষিত এই বনাঞ্চল থেকে ধারাবাহিকভাবে অস্ত্র উদ্ধারের পরও এসব অস্ত্রের উৎস নিয়ে প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি। কোথা থেকে এসব অস্ত্র এসেছে, কারা দীর্ঘদিন ধরে বনকে অস্ত্রের গোপন ভাণ্ডার হিসেবে ব্যবহার করছে, তা এখনো অজানা।



হবিগঞ্জসাতছড়ি জাতীয় উদ্যানঅস্ত্র উদ্ধার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি