ঈদ ছাড়াই বড় পরিসরে মুক্তি পাচ্ছে সাইমন সাদিক ও মাহিয়া মাহি জুটির সিনেমা ‘আনন্দ অশ্রু’। দেশের ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে সিনেমাটি। ফলে মুক্তির আগেই আলোচনায় এসেছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমাটি।
১৯৯৭ সালের ১ আগস্ট মুক্তি পায় শিবলী সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’। সালমান শাহ ও শাবনূর অভিনীত সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। একই নামে ২০১৮ সালে নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন ‘দুই নয়নের আলো’র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। নাম একই হওয়ায় অনেকের ধারণা ছিল, পুরনো ‘আনন্দ...