‘নো’
বলের ফ্রি হিটে যখন
আউট হওয়ার কোনো ঝুঁকি নেই,
সেই বলেও বাংলাদেশের ব্যাটাররা
ঝুঁকি নিতে চান না।
খেলতে চান না হাওয়ায়
ভাসানো শট। সামর্থ্য নেই
বল সীমানার ওপারে পাঠানোর। তাই ৩০০ বলের
খেলায় দুইশ রান তুলতেই
বাংলাদেশ খাবি খায়, যেখানে
অন্য দলগুলো চারশর ওপরে রান করাটাকে
রীতিমতো রোজকার ব্যাপার বানিয়ে ফেলেছে।
ঐকিক
নিয়মে ৩০০ বৈধ ডেলিভারি
থেকে ৪০০ রান করতে
হলে দলের ব্যাটারদের গড়
স্ট্রাইক রেট থাকতে হবে
১৩৫-এর কাছাকাছি। অন্তত
শীর্ষ তিন-চার ব্যাটারের
দুজনকে খেলতে হবে বড় ইনিংস,
সেটাও দেড়শ...