কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় ভিডিও ধারণের সময় এক সাংবাদিককে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিতের চেষ্টার অভিযোগ উঠেছে দলটির এক নেতার বিরুদ্ধে।আজ শনিবার দুপুরে ঘটনাটি ঘটে কুমিল্লা নগরীর কান্দিরপাড় রামঘাটলা এলাকার দেশপ্রিয় কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে।হেনস্থার শিকার সাংবাদিক মো. হাবিবুর রহমান মুন্না দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার।প্রত্যক্ষদর্শী ও অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুষ্ঠানের প্রধান অতিথি এনসিপির উত্তরাঞ্চলের...