সরকারি ব্যয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক অনেক দেশের তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। মানসম্মত ব্যয় তো অনেক দূরের বিষয়, টাকা খরচের অঙ্কের দিক দিয়ে সবার পরে নাম এসেছে। এক্ষেত্রে সাত দেশের তুলনামূলক পর্যালোচনা করে অর্থ বিভাগ দেখিয়েছে এমন চিত্র।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজ...