বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম আনুষ্ঠানিক হাফটাইম শো আয়োজন করছে ফিফা। ম্যাচ শুরুর আগে থাকবে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান, আর প্রথমার্ধ শেষে বিরতিতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংগীতশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিশেষ কনসার্ট। মূল খেলা শুরুর প্রায় দেড় ঘণ্টা আগেই শুরু হবে সমাপনী অনুষ্ঠান। হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ, ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামস, মার্কিন শিল্পী নিকোল শেরজিঙ্গার, ইতালীয় গায়িকা লরা পাউসিনি এবং জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিড অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের শুরুত...