১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের
ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে যখন জাতিসংঘের যাত্রা শুরু হয়, তখন এর প্রতিষ্ঠাতা
সদস্যরাষ্ট্র ছিল মাত্র ৫১টি। যুদ্ধের ভয়াবহতা থেকে বিশ্বকে রক্ষা করা,
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো
এবং ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের অভিশাপ থেকে মুক্ত রাখার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত
হয়েছিল এই আন্তর্জাতিক সংস্থা। তারও আগে, ১৯৪২ সালের ১ জানুয়ারি ওয়াশিংটনে
‘ডিক্লারেশন বাই ইউনাইটেড নেশনস’-এ স্বাক্ষর করে ২৬টি দেশ। এখানেই প্রথম
আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত...