একসময় দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল লঞ্চ। তখন লঞ্চযাত্রায় আনন্দের চেয়ে ভোগান্তি ছিল অনেক বেশি। সদরঘাটে এসে কেবিনের জন্য ছোটাছুটি, ডেকে জায়গা দখলের যুদ্ধ, ভিড়ের মধ্যে ব্যাগ সামলানো— সব মিলিয়ে লঞ্চযাত্রা ছিল ভ্রমণের পাশাপাশি এক ধরনের বীরত্বের পরীক্ষা। কিন্তু পদ্মা সেতু হওয়ার পর সেই দৃশ্য অনেকটাই বদলে গেছে। যাত্রী কমেছে, ভোগান্তি প্রায় উধাও। এখন যারা লঞ্চে ওঠেন, তাদের অনেকেই গন্তব্যে যাওয়ার চেয়ে নদীর বুকে ভেসে বেড়ানোর আনন্দ নিতেই যেন ওঠেন। তাই লঞ্চযাত্রা না বলে ‘নৌভ্রমণ’ বলতেই ভ...