পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জ ও বলিউড তারকা অর্জুন রামপাল অভিনীত নতুন সিনেমা ‘সতলুজ’ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ এটি গত ৩ জুলাই মুক্তির পর মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ থেকে অজানা কারণে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এর পাইরেটেড কপি ছড়িয়ে পড়েছে।
জিফাইভ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতি’র কথা মাথায় রেখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিনেমাটি ভারতে আর দেখানো সম্ভব হচ্ছে না। তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, সেই বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি এই ওট...