নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিতে পুরাতন তেলের ট্যাংক কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শেখ রফিক (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় মহিবুল (৪৮) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বিকাল ৫টার দিকে শেখ রফিককে মৃত ঘোষণা করেন।ক্রাউন ফ্যাক্টরির অ্যাডমিন এক্সিকিউটিভ মোস্তাফিজুর রহমান জানান, হতাহতরা পেশায় ওয়েল্ডিং মিস্ত...