সার নিয়ে শোরগোল এখন উত্তরের জেলা কুড়িগ্রামের নিত্যদিনের ঘটনা।
প্রতিদিন জেলার ৯টি উপজেলার কোথাও না কোথাও হচ্ছে সার নিয়ে হট্টগোল, পাল্টাপাল্টি ধাওয়া।
এমনকি ঘটছে কৃষি কর্মকর্তাদের অবরুদ্ধ হওয়ার মতোও ঘটনা। ক্রমেই বাড়ছে সার ডিলার আর
কৃষকদের মধ্যে দূরত্ব।
কৃষি বিভাগ বলছে, সার না পাওয়ার আশঙ্কা থেকেই ঘটছে এমন ঘটনা। তবে
ডিলার, কৃষক আর কৃষি বিভাগের সঙ্গে আলোচনা করে জানা গেছে, সার না পাওয়ার আশঙ্কা তৈরি
হয়েছে মোটা দাগে দুটি কারণে। একদিকে কৃষি বিভাগের কাছে নেই ওয়ার্ডওয়ারি কিংবা ইউনিয়ন
পর্যায়ের কৃষকদে...