অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ১০ আগস্ট শুনানির নতুন দিন ধার্য করেছেন আদালত।আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন। এর আগে গত ২৪ মে একই কারণে শুনানি পেছানো হয়েছিল।মামলার অন্য আসামিরা হলেন কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি এবং মেয়ে শাফিয়া তাসনিম খান।এদি...