আমরা তখন খুব ছোট। এক ছোকরা মাস্টারমশাই বহাল হলেন আমাদের পড়ানোর জন্য...
আমার আর দিদির স্কুল-টুলে পড়ার তেমন সুযোগ ছিল না। বাবা বারবার বদলি হতেন, সব জায়গায় স্কুল ছিলও না, আর ভর্তি হলেও বছর ঘুরবার আগেই হয়তো তল্পিতল্পা গুটিয়ে আর এক জায়গায় চলে যেতে হতো। তাই বরাবর আমাদের ভরসা প্রাইভেট টিউটর। কত যে বিচিত্র মাস্টারমশাইদের কাছে আমাদের পড়তে হয়েছে তার হিসেব নেই।
ময়মনসিংহের বাড়ির দাদু আর ঠাকুমার ঘরটাকেই বড় ঘর বলা হতো। আসলে বড় ঘরটাই ছিল সারা বাড়ির প্রাণকেন্দ্র এবং সেটা বৈঠকখানাও বটে। প্রাইভেসির...