‘আমার বাচ্চা ভাত, আলু আর নুডলস ছাড়া কিছুই মুখে তুলতে চায় না!’, ‘সবজি দেখলেই ও কান্নাকাটি শুরু করে’—বাঙালি মা-বাবাদের আড্ডায় কিংবা প্যারেন্টিং গ্রুপগুলোতে এটি অত্যন্ত পরিচিত একটি চিত্র। জোর করে, বকাঝকা করে কিংবা মারধর করেও অনেক সময় লাভ হয় না। উল্টো বাচ্চার মনে সবজির প্রতি এক ধরনের ভয় ও অনীহা তৈরি হয়।বিশেষজ্ঞদের মতে, ছোটবেলা থেকেই মিষ্টি খাবারের প্রতি বাচ্চাদের ঝোঁক বেশি থাকে। তাই হুট করে করলা, পুঁইশাক বা ব্রকলি তাদের মুখে রোচে না। কিন্তু খাবারে শাকসবজি না থাকলে শিশুর বুদ্ধিমত্তা, মনোযোগ ও পড়াশোনা...