কুড়িগ্রামের রাজারহাটে ময়লার ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।স্থানীয়দের দাবি, প্রায় ছয় দিন আগে কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে রেখে যায়। শনিবার বিকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পান।তারা জানান, উপজেলার আদর্শ বি.এল হাই স্কুলের প্রায় ৫০ মিটার পূর্বদিকে শনিবার বিকালে ওই ড্রেনের আশপাশে মাছি ভনভন করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে কাপড়ের ভেতর নবজাতকের মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশকে জানানো হয়।এ বিষয়ে রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ জানালেন, ‘প্রাথমিকভা...