কলকাতার মির্জা গালিব স্ট্রিটের অভিশপ্ত সেই হোটেল শিখা-ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হওয়ার তিনদিন পর গ্রেপ্তার হলেন হোটেলটির মালিক বীরেশ্বর মিত্র। শনিবার কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। কলকাতা পুলিশের সঙ্গে আগামীর সময় যোগাযোগ করলে তারা জানান, অগ্নিকাণ্ডের পর হোটেল মালিক কলকাতা ছেড়ে ঝাড়খণ্ডের ধানবাদে পালিয়ে গিয়েছিলেন। পরে পুলিশ তার দুটি ব্যাংকের লেনদেন বন্ধ করে দেয়। ফলে নগদ অর্থের প্রয়োজন দেখা দিলে তিনি কলকাতায় ফিরে আসেন। বেহালার বাড়িতে ফেরার পর শনিবার সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। অ...