ইতালির ছোট্ট গ্রাম লুসিয়ানার একটি বাড়ি। এই বাড়িতেই জন্ম ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর। এবার সেই বাড়িকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন ইতালি-প্রবাসী পাঞ্জাবি বংশোদ্ভূত শিখ ব্যবসায়ী সুখদেব সিং কাং। তার পরিকল্পনা, বাড়িটিতে সোনিয়া গান্ধীর শৈশব, পারিবারিক ইতিহাস ও জীবনের শুরুর সময়ের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হবে।ভারতের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া ১৯ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সুখদেব সিং কাং ২০২০ স...