ফ্রান্সে শিক্ষার মান ও স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে ক্রমেই অগ্নিগর্ভ হয়ে উঠছে শিক্ষার্থীদের বিক্ষোভ। গতকাল শুক্রবারও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। দেশটির ৭০০টির বেশি স্কুলে ছড়িয়ে পড়েছে এ বিক্ষোভ। এদিনের কর্মসূচি থেকে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৭৪৭ জনকে।শিক্ষক সংকট, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী ও জরাজীর্ণ স্কুল ভবনের প্রতিবাদে গত সপ্তাহে রাজধানী প্যারিসে শুরু হয় এই বিক্ষোভ। পরে তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। মন্টপেলিয়ে, নঁত ও মার্সেইসহ বিভিন্ন শহরে হয়েছে বিক্ষোভ। কোথাও কোথাও সড়কে জ্বালানো...