দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। তুলেছেন পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও অতিরিক্ত কঠিন প্রশ্নের অভিযোগও। আর এসবের দায়ে ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ চাইছেন তারা। আজ মঙ্গলবার রাজধানীসহ বিভিন্ন জেলায় সড়ক অবরোধ, সমাবেশ ও মিছিল করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। কয়েক জেলায় আন্দোলনের কারণে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।শিক্ষার্থীদের অভিযোগ, বন্যা ও জলাবদ্ধতার মধ্যে কেন্দ্রে পৌঁছাতে পারেননি অনেক...