ক্ষুদে শিল্পীদের সুপ্ত প্রতিভার বিকাশের লক্ষ্যে বাংলাদেশ জিয়া শিশু একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ১৪তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি-২০২৬'। আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে ঢাকা, ফরিদপুর ও ময়মনসিংহ জোনের প্রাথমিক বাছাই পর্ব। যা চলবে মঙ্গলবার পর্যন্ত। ‘যেখানে প্রতিভা, সেখানেই আমরা’ প্রতিপাদ্যে ক্বেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীত— এই ছয়টি বিষয়ে প্রতিযোগিতার প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হচ্ছে।জিয়া শিশু একাডেমি বলেছে, দেশের ১২টি অঞ্চলের প্রাথমিক বিজয়ীরা মূল পর্বে সুযোগ পাবে...