রাজধানীর জাতীয় প্রেসক্লাবের
সামনে সংঘর্ষের পর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে প্রায় তিন
ঘণ্টা অবরুদ্ধ ছিলেন নতুন ধারা বাংলাদেশের (এনডিবি) ছয় নেতা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার
দিকে কড়া নিরাপত্তার মধ্যে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ। এ সময়
তাদের ওপর আবারও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।
পুলিশ হেফাজতে নেওয়া ব্যক্তিরা
হলেন নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা
ফারজানা, ভাইস চেয়ারম্যান ড. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মন...