পুরান ঢাকার সীমান্ত গ্রন্থাগার প্রাঙ্গণের সাহারা মঞ্চে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব-১৪৩৩’। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটে সরোদশিল্পী শামীম জহিরের বাদনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত এ উৎসবে সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।উৎসবে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেছেন, সম্মিলিতভাবে উৎসব উদ্যাপনের আনন্দ থেকে মানুষ ক্রমেই দূরে সরে যাচ্ছে। এসব আয়োজনের মূল উদ্দেশ্য হলো সবাইকে একত্র করা এবং মানুষের প্রাণের কথা তুলে ধরা...