নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় পানির নিচে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজ দেখা দেওয়ায় লক্ষ্মীপুরের আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। একই কারণে বন্ধ রাখা হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ ও লক্ষ্মীপুরের চারটি সিএনজি স্টেশনেও গ্যাস সরবরাহ। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৭ হাজার ১৫০ আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকালে বেগমগঞ্জের কেন্দুরবাগ এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের পাশের একটি সেতুর নিচে পানির তলদেশে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজ শনাক্...