ময়মনসিংহের ধোবাউড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভেদীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তারেককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর তিনি ব্রেন স্ট্রোক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।গত ১৫ নভেম্বর দুপুরে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় আল আমিন ও তার সহযোগীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের জন্মনিবন্ধন-সংক্রান্ত একটি বিষয় নিয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তারেকের সঙ্গে আল আমিনে...